দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় জামিনে মুক্তি পেয়েও শেষ রক্ষা হলো না শ্রীপুর উপজেলার সাবেক যুবলীগ সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির। কারাগার থেকে বের হওয়ার পরপরই তাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। তবে কারাফটক এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জেলা পুলিশের একটি দল তাকে পুনরায় আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলায় আগে তিনি গ্রেপ্তার ছিলেন। ওই মামলায় জামিনে মুক্তি পেলেও তার বিরুদ্ধে আরও একটি মামলা থাকায় তাকে নতুন করে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে আঠারোখাদা এলাকায় গোয়েন্দা পুলিশের হাতে আটক হন কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।
মাগুরা সদর থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আইনগত প্রক্রিয়ায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
এমএস/