দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধার (প্রায় ৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আলামুন্সীর মোড় এলাকায় নড়াইল-ভাঙ্গা মহাসড়কের পাশে মরদেহটি পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্থানীয়রা রাস্তার পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে এলাকায় ঘোরাফেরা করতেন এবং মানুষের কাছে ভিক্ষা করে খেতেন। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলেও ধারণা করা হচ্ছে।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/