দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়ায় কালবৈশাখী ঝড়ে একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের ওপর নারকেল গাছ পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোটকালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো ছোটকালিয়া গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ কালবৈশাখী ঝোড়ো হাওয়া শুরু হলে শামসুর নাহার কিন্ডারগার্টেন বিদ্যালয়ের ওপর একটি নারকেল গাছ উপড়ে পড়ে। এতে দুই শিক্ষার্থী আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হুমায়ুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আহতদের চিকিৎসার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসার ব্যয় বহন ও বিদ্যালয়ের নথিপত্র যাচাই করা হচ্ছে। কোনো গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/