দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মালেকের বাজার মোড় (পল্লী বিদ্যুতের পাশে) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে ঢাকাগামী ‘ইমাদ পরিবহন’-এর একটি বাস বেপরোয়া গতিতে আসার সময় মালেকের বাজার মোড়ে পৌঁছে একটি টায়ার ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী কামরুল মোল্লা বলেন, বাসটি দ্রুতগতিতে আসছিল। টায়ার ফেটে যাওয়ার পর চালক আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে এগিয়ে যাই।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।
দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এমএস/