দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ের সময় স্কুলের গেট ভেঙে পড়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুর সাড়ে তিনটার দিকে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম আয়ান চন্দ্র সরকার। তাকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
বিদ্যালয়ের উপাধ্যক্ষ মোসা: সাহনাজ আক্তার জানান, হঠাৎ কালবৈশাখী ঝড়ের সময় নবনির্মিত গেটটি ভেঙে পড়ে। এ সময় দারোয়ান গেটটি ধরে রাখার চেষ্টা করলেও আয়ান আঘাতপ্রাপ্ত হয়।
তিনি আরও জানান, আহত শিক্ষার্থী বর্তমানে শঙ্কামুক্ত এবং তার চিকিৎসা চলছে।
এমএস/