দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে দুই ব্যাবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এর তথ্যের ভিত্তিতে উপজেলার ফসলান্দি মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজ ও জাহিদ এন্টারপ্রাইজ নামের দুই প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি কৃত্রিম সংকট দেখিয়ে প্রতি লিটার জ্বালানি তেল ৩০ থেকে ৪০ টাকা বেশি দামে বিক্রি করছিল।
গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে উভয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জে আই