895ba5759c587fe4281ff0368578d502
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: digital@desh.tv

পিরোজপুর পৌরসভার রানীপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ এপ্রিল) সকালে পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল-আমীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘মেসার্স রনি আইসক্রিম’ নামের কারখানায় এই দণ্ড দেওয়া হয়।
অভিযানে কারখানার মালিক পক্ষের প্রতিনিধি মো. রাকিবকে (২২) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধ করায় কারাদণ্ড মওকুফ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ক্ষতিকর রং ও ফ্লেভার ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে নকল আইসক্রিম তৈরি করে আসছিল।
অভিযানকালে বিপুল পরিমাণ অনুমোদনহীন রং, ফ্লেভার ও চকলেট পাউডার জব্দ করে তা ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল-আমিন বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জে আই