দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনায় ধনু নদে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক মৎস্য শিকারির মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলার খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর এলাকায় ধনু নদের ফেরিঘাটের পাশে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোতালিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মৎস্য শিকারি ছিলেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের সঙ্গী মুজিবুর রহমান জানান, তারা তিনজন ঈশ্বরগঞ্জ থেকে ভোরে মাছ ধরতে বের হন। পথে মদন উপজেলার উচিতপুর এলাকায় ফজরের নামাজ আদায় করেন। পরে সকাল ৯টার দিকে খালিয়াজুরীর জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদে বরশি দিয়ে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দের সঙ্গে আব্দুল মোতালিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
ওসি মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/