দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা শহরের নতুন বাজার এলাকায় একটি তেলের মিলে কাজ করার সময় মেশিনের ফিতায় জড়িয়ে আল আমিন বিশ্বাস (২৫) ওরফে সোবহান হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন মাগুরা সদর উপজেলার দোয়ারপাড় এলাকার শহর আলীর ছেলে। তিনি ওই তেলের মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিলে বৈদ্যুতিক মটরের ফিতা লাগানোর সময় হঠাৎ করে তিনি মেশিনের ফিতার সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অশিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস/