দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন ও ঐক্য রক্ষায় নিজের অবস্থান তুলে ধরে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, চট্টগ্রামবাসীর উন্নয়নে তিনি সবসময় পাশে আছেন এবং থাকবেন।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে অনুষ্ঠিত চট্টগ্রাম সমিতি ঢাকার ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম অঞ্চলে বাঙালিসহ ১২টি সম্প্রদায় শান্তিপূর্ণভাবে বসবাস করছে, যা এ অঞ্চলের অন্যতম সৌন্দর্য। তিনি বলেন, ধর্ম, বর্ণ ও জাতিগত বৈচিত্র্যের মধ্যেও চট্টগ্রামের মানুষের মধ্যে রয়েছে দৃঢ় ঐক্য ও সম্প্রীতি।
তিনি আরও বলেন, চট্টগ্রামের ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির অন্যতম পরিচয় হলো মেজবান, যা চট্টগ্রাম সমিতি ঢাকার মাধ্যমে দেশব্যাপী পরিচিতি পেয়েছে। এমন বহুমাত্রিক মানুষের সম্মিলিত সংগঠন দেশের অন্য কোথাও নেই বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রামকে নিজের হৃদয়ের অংশ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামের উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করলে আগামী পাঁচ বছরে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব। তিনি চট্টগ্রাম সমিতিসহ সব চট্টগ্রামবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত কমিটির নেতারা বক্তব্য দেন এবং শেষে সমিতির পতাকা ও চাবি হস্তান্তর করা হয়।
এমএস/