দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. আবুল হাসান (৪০) নামে ইসলামি ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের এক শিক্ষক নিহত হয়েছেন। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। একই সময়ে জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বৃষ্টিপাত হয়।
নিহত আবুল হাসান ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের পূর্ব চাপাঝোড়া তালতলা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকতা করতেন এবং দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ইসলামি ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরের পর বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান আবুল হাসান। বিকেল ৩টার দিকে এলাকায় বজ্রপাতসহ ঝড়-বৃষ্টি শুরু হলেও তিনি বাড়িতে ফেরেননি। পরে সন্ধ্যার দিকে এক কৃষক জমির পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।
স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা আনিস বলেন, বজ্রপাতে তার চাচার মৃত্যু হয়েছে এবং শরীরে পোড়া দাগ ছিল।
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আল আমিন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম বলেন, আবুল হাসান গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ছিলেন।
জে আই