দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনকে বদলি করা হয়েছে। তাকে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া-গৌরিপুর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তকে ‘গুরু অপরাধে লঘু দণ্ড’ হিসেবে দেখছেন অনেকে।
গত ২২ এপ্রিল নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বদলির বিষয়টি জানানো হয়।
এর আগে সেলিনা পারভীনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনি একটি ভূমি-সংক্রান্ত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা গ্রহণ করছেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে আগে একটি গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।
তবে শুধু বদলির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির শেরপুরের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বলেন, ভিডিওতে ঘুষ গ্রহণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এমন ঘটনায় বদলি যথেষ্ট নয়, এটি গুরুতর অপরাধ।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে এবং প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে অন্যত্র বদলি করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস/