দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে বিএম কলেজের ছাত্রী সানজিদা কবির আনিতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরাম।
রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম।
সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী এবং জেলা শাখার অর্থ সম্পাদক সালমা নাছরিনসহ অন্যরা।
বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল মুনশি গ্যারেজ এলাকায় মাইনুল ইসলাম হিমুর বাসা থেকে সানজিদা কবির আনিতার মরদেহ উদ্ধার করা হয়। অভিযুক্ত হিমুর বিরুদ্ধে এর আগেও ঝালকাঠিতে তার প্রথম স্ত্রীকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ ছিল।
তাদের দাবি, আনিতার সঙ্গে সম্পর্ক থাকলেও পূর্বের ঘটনার বিষয়টি জানার পর আনিতা সম্পর্ক ছিন্ন করতে চাইলে হিমু তাকে বাসায় ডেকে শ্বাসরোধে হত্যা করে।
সমাবেশ থেকে অবিলম্বে মাইনুল ইসলাম হিমুসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
জে আই