দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের তেওরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. বাঁধন মীরা (২০) তেওরীপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. বাদশা মীরার ছেলে।
স্থানীয়রা জানান, মো. লিটন হাওলাদারের নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন বাঁধন। কাজের একপর্যায়ে ভবনের একটি কক্ষের বাইরে থাকা বৈদ্যুতিক তার গুছিয়ে ভেতরে নেওয়ার সময় সেটি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
সহকর্মী রাজমিস্ত্রি মো. বশির হাওলাদারসহ অন্যরা তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জে আই