দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি বাঁশ ঝোপ থেকে মোসা. রেহানা (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি বাঁশ ঝোপে রেহানার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, রেহানা প্রায় পাঁচ বছর জর্ডানে প্রবাস জীবন কাটানোর পর প্রায় এক বছর আগে দেশে ফেরেন। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের গলায় থাকা স্বর্ণের চেইনটি ঘটনাস্থলে পাওয়া যায়নি, যা ঘটনাটিকে ঘিরে রহস্য তৈরি করেছে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জে আই