দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী সোমা আক্তার (৩০), তিনি সাদ্দাম হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নূর ইসলাম ও প্রতিবেশী শাহীন মিয়া ও বাবুল মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে একটি পক্ষ এস্কেভেটর দিয়ে মাটি কাটতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এরপর দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরুতর অবস্থায় ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত সোমা আক্তার মারা যান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এমএস/