দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলায় মোট ৯৪ হাজার ৩৫৪ জন শিশুকে টিকা দেওয়া হবে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভা চত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। এ সময় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ টিকাদান কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত। জেলার মোট ৯৪১টি কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে।
সিভিল সার্জন ডা. মো. শামীম কবির জানান, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাম্পেইনের আওতায় হাম-রুবেলা টিকা দেওয়া হবে।
জে আই