দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুর শহরের কাথুলী সড়কে জেড কে ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে ১০ থেকে ১৫ জনের একদল যুবক এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি তদারকি করেন।
স্থানীয়দের ভাষ্য, কয়েকজন যুবক প্রায়ই জোর করে সিরিয়ালের বাইরে পেট্রোল ও ডিজেল নেওয়ার চেষ্টা করতেন। রোববারও তারা লাইনে অপেক্ষমাণ গ্রাহকদের উপেক্ষা করে জোরপূর্বক তেল নেওয়ার দাবি জানান। এতে বিরোধের একপর্যায়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
জেড কে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রেজানুর রহমান বিশ্বাস বলেন, মাঠপাড়া ও নতুনপাড়ার কিছু যুবক দীর্ঘদিন ধরে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। রোববার ৫০টির বেশি মোটরসাইকেল নিয়ে তারা একযোগে এসে সিরিয়াল ভেঙে তেল নিতে চায়। বাধা দিলে তারা অতর্কিত হামলা চালিয়ে পাম্পে ভাঙচুর করে।
তিনি বলেন, এভাবে নিরাপত্তাহীনতার মধ্যে ব্যাবসা পরিচালনা করা সম্ভব নয়। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই