দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি ফিলিং স্টেশনে সিগারেটের আগুন থেকে মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার দুপুরে উপজেলার মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পালসার মোটরসাইকেলে তেল নেওয়ার পর ট্যাংকের মুখ বন্ধ না করে অসাবধানতাবশত সিগারেট ধরানোর সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন মোটরসাইকেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ফিলিং স্টেশন এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
পরে উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই মোটরসাইকেলের বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর ফিলিং স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতার ঘাটতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ফিলিং স্টেশন এলাকায় ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানান।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহী তেল নেওয়ার পর ট্যাংকের মুখ বন্ধ না করে সিগারেট ধরাতে গেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এমএস/