দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীর বাড়ি ও গাড়ির গ্যারেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশের (২৬) বাড়ি ও গ্যারেজে ৪০ থেকে ৪৫ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। হামলাকারীরা রামদা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপ ও চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে।
এ সময় হামলাকারীরা ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশ, তার প্রতিবেশী সামিউল হোসেন (১৯), রফিক মিয়া (২২) ও তার বড় বোন আলেয়া আক্তারকে (৩৫) কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
হামলাকারীরা গ্যারেজ ও বাড়িতে থাকা ১০টি অটোরিকশা, মোটরসাইকেল, সিসি ক্যামেরা, গাড়ির ব্যাটারি ও নগদ টাকা লুট করে নেয়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আলেয়া আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/