দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহর যুবলীগের সহ-সভাপতি সোহেল মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কাপাসিয়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শনিবার (১৮ এপ্রিল) শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোহেল মুন্সী ২০২৪ সালের ৫ আগস্ট পৌরসভা ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহূর্তে নালিতাবাড়ী পৌরশহরের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় নালিতাবাড়ী পৌর ভবনেও অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওই ঘটনায় জনৈক শেখ ফরিদ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল মুন্সী একজন এজাহারনামীয় আসামি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, গ্রেপ্তার সোহেলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কে