দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল নগরীতে চিহ্নিত মাদক কারবারি ও হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত মিল্টনকে গ্রেপ্তারের দাবিতে কাউনিয়া থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর কাউনিয়া থানার সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, নগরীর নতুন বাজার এলাকার বাগানবাড়ির বাসিন্দা মিল্টন দীর্ঘদিন ধরে মাদক কারবারি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
তাদের দাবি, ব্যবসায়ী লিটু হত্যা মামলায় গ্রেপ্তারের পর সম্প্রতি জামিনে বের হয়ে মিল্টন আগের চেয়ে বেশি উৎপাত শুরু করেছেন। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় এলাকাবাসী বিক্ষোভে নামেন।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। কেউ মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জে আই