দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় কৃষকদের জন্য জ্বালানি তেল সরবরাহে চরম সংকট ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানান নেতাকর্মীরা।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে, প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের তীব্র সংকটে শ্যালো মেশিননির্ভর কৃষকরা মারাত্মক বিপাকে পড়েছেন। তারা জানান, এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও তেল পাওয়া যায় না; কোথাও মিললেও মাত্র ১–২ লিটার তেল দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এছাড়া বক্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত তথাকথিত ‘রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট’কে একতরফা ও বৈষম্যমূলক চুক্তি হিসেবে উল্লেখ করেন। তাদের দাবি, এই চুক্তি দেশের অর্থনীতিকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলবে। চুক্তির আওতায় বাংলাদেশকে হাজার হাজার পণ্যে শুল্ক ছাড় দিতে হলেও বিপরীতে সুবিধা সীমিত, ফলে দেশের বিপুল পরিমাণ রাজস্ব হারানোতে হবে।
সমাবেশ থেকে অবিলম্বে তেল সংকট নিরসন, কৃষকদের হয়রানি বন্ধ এবং ‘জাতীয় স্বার্থবিরোধী’ চুক্তি বাতিলের দাবি জানানো হয়। তারা সতর্ক করেছেন, দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
জে আই