দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযানে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে পরিচালিত যৌথ অভিযানে মূলপাড়ার একটি সাইজিং মিল থেকে বেআইনিভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ।
উদ্ধারকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয়। পরে মাধবদীর ভগিরতপুর এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের নিকটে সরকার নির্ধারিত দামে তেল বিক্রি করা হয়। বিক্রিত তেলের মোট মূল্য ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা এবং পেট্রোলিয়ামে আইন, ২০১৬ এর ২০(১) ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জে আই