দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, অভিযুক্ত নেতা মো. আশরাফুল ইসলামের বিরুদ্ধে ব্যক্তিগত বিরোধের জেরে সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থায়ী কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার আগে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাখা ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কায়্যের কাছে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
শাখা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তীতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জে আই