দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলায় বজ্রপাতে জারজিস হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কসবা-ভাটপাড়া গ্রামের জোলের মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জারজিস হোসেন ওই গ্রামের দাউদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, জারজিস হোসেন আরও দুই কৃষকের সঙ্গে কলাখেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাহিদ হাসান তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
জে আই