দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাসুরের ছুরিকাঘাতে সুমি আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাসুর ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন, ওই গ্রামের মৃত সমশের আলীর ছেলে মো. খলিল ও তার স্ত্রী নাছিমা বেগম। নিহত সুমি আক্তার একই গ্রামের ওয়ালিউল্লাহর স্ত্রী। খলিল ও ওয়ালিউল্লাহ সহোদর ভাই তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ জমির একটি গাছের ডাল কাটতে যান ওয়ালিউল্লাহ। এ সময় বড় ভাই খলিল বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এ সময় সুমি আক্তার স্বামীকে থামাতে এগিয়ে গেলে খলিল তার হাতে থাকা ছুরি দিয়ে সুমির বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জে আই