দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ইছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার কালিপুর এলাকার শান্ত সূত্রধর (২৭) এবং জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কবরিয়াবাড়ি এলাকার ভক্ত চন্দ্র কর্মকার (৩৬)।
পুলিশ জানায়, দুইজন মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়েছিলেন। পথে ইছাপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শান্ত সূত্রধরের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় ভক্ত চন্দ্র কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জে আই