দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রৌশনআরা বেগম (৩২) ও তার ছেলে ইয়ামিন (৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে পৌর এলাকার বারেরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কুমিল্লা শহরে আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে বাড়ি ফিরছেলেন তারা। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বারেরায় তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে পেছন দিক থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রৌশনআরা বেগম ও তার ছেলে ইয়ামিন মারা যান।
নিহতরা কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের গাজীরহাট গ্রামের বাসিন্দা দিদার মিয়ার স্ত্রী ও সন্তান।
এ ঘটনায় রৌশনআরা বেগমের বাবা তাজুল ইসলাম ও মা মনোয়ারা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।
/অ