দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজার অসহায় রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী উপজেলার কামাল্লা ইউনিয়নের কামাল্লা গ্রামে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মরহুম আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ঢাকার বিভিন্ন হাসপাতালের ৯ জন চিকিৎসক অংশ নেন। তারা আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
চিকিৎসকদের তথ্যমতে, ক্যাম্পে আগত রোগীদের মধ্যে চর্মরোগীর সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। স্ক্যাবিস, ছত্রাকজনিত সংক্রমণ ও সোরিয়াসিসসহ বিভিন্ন জটিল ত্বকের সমস্যায় আক্রান্ত ছিলেন প্রায় ৬০০ রোগী।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এমএস/