দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রাজারহাটে অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এ জরিমানা করেন।
জানা যায়, উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকার ‘রিসা বীজ ভান্ডার’-এ উপজেলা কৃষি অফিসের অভিযানে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির অনুমোদনহীন বালাইনাশকসহ ৬২৬টি পণ্য উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কীটনাশক ধ্বংস করা হয়।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কোম্পানিটির ৭৪টি পণ্য বাজারে থাকলেও সরকারি অনুমোদন রয়েছে মাত্র ৮টির।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, ভেজাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি কোম্পানির প্রতিনিধি রায়হান রাজুকে তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ভেজাল ও অনুমোদনহীন পণ্য ব্যবহারে ফসলের মারাত্মক ক্ষতি হয় এবং উৎপাদন ব্যাহত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, রাজারহাট থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমএস/