দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় আলী নূর (৫৬) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের দগরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী নূর নেত্রকোণার মদনপুর এলাকার বাসিন্দা এবং হামিদ হোসেনের ছেলে। জীবিকার সন্ধানে তিনি মাত্র দুই থেকে তিন দিন আগে নরসিংদীতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আলী নূর দগরিয়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি দ্রুতগতিতে ওই স্থান অতিক্রম করছিল। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও পরে পিবিআইয়ের সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়।
তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই