দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ চার বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি হয়েছে। প্রথম দফায় তিনটি ভারতীয় ট্রাকে মোট ১১৬ মেট্রিক টন গম দেশে প্রবেশ করেছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরের এসব ট্রাক হিলি বন্দরে আসে। রিফা এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব গম আমদানি করে।
হিলি বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন গণমাধ্যমকে বলেন, গমের চাহিদা বিবেচনায় নিয়ে হিলি বন্দরের ব্যবসায়ীরা আমদানির অনুমতির জন্য আবেদন করে। এরপর দীর্ঘ চার বছর পরে ভারত থেকে গম আমদানি হয়েছে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি বন্দরে কর্মরত শ্রমিকদের আয় বৃদ্ধি পাবে।
এর আগে অভ্যন্তরীণ বাজারে গমের দাম বৃদ্ধির অজুহাতে গত ২০২২ সালের ১৩ মে গম রপ্তানি বন্ধ করেছিল ভারত সরকার।
/অ