দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এস এম সাইফুজ্জামান রাজিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস কমিশনারেট-এর কমিশনার মোহাম্মদ শফিউর রহমান। হিলি পানামা পোর্টের সভাকক্ষে আয়োজিত সভায় সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বন্দর দিয়ে পণ্য আমদানি–রপ্তানির প্রক্রিয়াগত জটিলতা, কাগজপত্র যাচাই-বাছাই, রাজস্ব আদায়, পণ্য দ্রুত খালাস এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যবসায়ীরা দ্রুত সেবা নিশ্চিতকরণ, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং বন্দরের কার্যক্রম আরও স্বচ্ছ ও সহজ করার দাবি জানান।
জবাবে কাস্টমস কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের কথাও জানান তারা।
সভায় বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা ও কার্যকর যোগাযোগের মাধ্যমে হিলি স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে, যা আঞ্চলিক অর্থনীতি উন্নয়ন ও জাতীয় রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএস/