দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকার চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক অপারেটর জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয়।
স্থানীয়দের ধারণা, শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস এখনো আগুনের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানায়নি।
এমএস/