দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচরের হাসান আকনের হাট এলাকায় এক ব্যবসায়ীকে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(৯ এপ্রিল) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবুল আকন নামের ওই ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করছিলেন বলে অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে তাকে নগদ ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়।
এসময় ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা প্রায় ৩৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে তা ন্যায্য মূল্যে বিক্রয় নিশ্চিত করা হয়।
কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, ‘নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
/অ