দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, কাটলা বিশেষ ক্যাম্প এবং দাইনুর বিওপির যৌথ অভিযানে মালিকবিহীন ৮২০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৩৮ বোতল বিদেশী মদ এবং ১২০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। আটককৃত মালামালের বাজারমূল্য প্রায় ১ লাখ ৯৮ হাজার টাকা।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান অব্যাহত রাখবে। এসব অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং দায়ীদের গ্রেপ্তারের কার্যক্রম চলবে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মালামাল সরকারি কোষাগারে হস্তান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জে আই