দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনভর অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এর মধ্যে আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২ হাজার ৭১৬ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা।
এছাড়া রাতে কসবা উপজেলার সালদানদী বিওপি, শ্যামপুর এবং কুমিল্লা সদরর তৈলকূপি বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মেডিসিন, আতশবাজি, জিরা ও বাসমতি চালসহ বিভিন্ন চোরাইপণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৩৭০ টাকা।
বিজিবি কর্মকর্তা জানান, চলতি মাসে ৬০ বিজিবির অধীন সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় পৌনে আট কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল বাংলাদেশ কাস্টমস এর মাধ্যমে আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে জ্বালানি তেল, মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।
জে আই