দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, অস্ত্র-বিস্ফোরক ও মাদক চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের প্রতিটি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, দেশের প্রতিটি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত পাহারা দেওয়া বিজিবির অন্যতম প্রধান দায়িত্ব। ডিসেম্বরকে ঘিরে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতে তিনি সকাল থেকে ফেনী, কুমিল্লা ও আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা রক্ষা এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এ সময় স্থানীয় সীমান্তবাসী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে হেলিকপ্টারে ফেনী সীমান্ত এলাকা পরিদর্শন শেষে কুমিল্লা হয়ে আখাউড়া সীমান্তে পৌঁছান বিজিবি মহাপরিচালক। এ সময় তাঁর সঙ্গে বিজিবির পূর্বাঞ্চলের বিভিন্ন সেক্টরের কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়কেরা উপস্থিত ছিলেন।
এমএস/