দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার ভোররাতে সীমান্তের ৮৭৪/৫-এস পিলারের কাছে ভারতীয় অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন উপজেলার ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, ভোররাতে ৭ থেকে ৮ জন বাংলাদেশি সীমান্তের কাঁটাতারের বেড়া কাটতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন গুলিবিদ্ধ হন।
পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি বিএসএফের হেফাজতে রয়েছে।
এমএস/