দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈরী আবহাওয়ার কারণে ১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয় বলে জানায় বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভূইয়া।
এর আগে ৭ টা ১০ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় অর্ধশত যানবাহন আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভূইয়া বলেন, ‘সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। সে সময় দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। রাত ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।’
এই নৌরুটে দুটি ঘাটে ছোট বড় মিলে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।
/অ