দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘন কুয়াশার কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটের দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ওই সময় থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ জিসানুল হক তপু বলেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৯টা ১০ মিনিটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
তিনি জানান, ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপারে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৪টি ফেরি চলাচল করছে।
জে আই