দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে সবুজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসময় তার বাড়ি থেকে ১০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভারই এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সবুজ মিয়া পালিয়ে যান। পরে তার বসতঘর থেকে মজুদ রাখা পেট্রোল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, অবৈধভাবে জ্বালানি মজুদের অভিযোগে পলাতক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া একই দিন বিকেলে উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় এলাকায় তেল বিক্রির জন্য বিস্ফোরক লাইসেন্স না থাকায় নাসির নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
এমএস/