দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোকছানা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোকছানা ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল শেষে রোকছানা তার দাদি ও সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের একটি গভীর নালায় গোসল করতে যায়। একপর্যায়ে শিশুটির দাদি মোবাইল ফোন রাখতে বাড়িতে গেলে সেই ফাঁকে রোকছানা সবার অগোচরে গভীর পানিতে তলিয়ে যায়। পরে সহপাঠীরা বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের জানায়।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে কচুরিপানার নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চিলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ঘটনাটি তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
/অ