দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে ফেনী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা আমীর মুফতী আবদুল হান্নান, জেলা নেতা মোহাম্মদ ইলিয়াছ, অধ্যাপক আবু ইউসুফ, আবদুর রহিম, নজরুল ইসলাম, আবু বকর সিদ্দিক মানিক ও আরমান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, নির্বাচনের আগে ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত তা বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেন। দ্রুত মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়ে নেতারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এমএস/