• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নারায়ণগঞ্জ
  • রূপগঞ্জ

রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

রূপগঞ্জ প্রতিনিধি
  ০৩ এপ্রিল ২০২৬, ১৭:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি- দেশ টিভি
ছবি- দেশ টিভি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় একটি ডাইং কারখানার বিষাক্ত বর্জ্যে মারাত্মক পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। রাতের আঁধারে অপরিশোধিত বর্জ্য পানি ফেলার কারণে মাছ মারা যাচ্ছে, ফসলি জমি নষ্ট হচ্ছে এবং তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘রনি নিট অ্যান্ড কম্পোজিট’ নামে একটি ডাইং কারখানা দিনের বেলায় স্বাভাবিক কার্যক্রম চালালেও রাতে গোপনে বর্জ্য পানি ছেড়ে দেয়। এসব বর্জ্য পাশের মাছের খামার, পুকুর ও ফসলি জমিতে গিয়ে পড়ছে।

সরেজমিনে দেখা গেছে, কারখানার পাশ দিয়ে প্রবাহিত ডোবার পানির রং কালচে-লালচে হয়ে গেছে এবং পানির ওপর ভাসছে ফেনা। চারপাশে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। স্থানীয়দের ভাষ্য, রাতে বর্জ্য ফেলা হয় এবং সকালে তার ভয়াবহ প্রভাব দৃশ্যমান হয়। এতে মাছের খামার ছাড়াও আশপাশের কৃষিজমি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয় কৃষকেরা জানান, জমির উর্বরতা কমে যাচ্ছে এবং আগের মতো ফলন পাওয়া যাচ্ছে না। তারা আরও জানান, আগে কারখানার বর্জ্য পাশের একটি খালে ফেলা হতো। তবে ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণের সময় খালটি ভরাট হয়ে যাওয়ার পর থেকেই সমস্যা বাড়তে শুরু করে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ‘এবি সোয়েটার’ কর্তৃপক্ষ জানায়, বর্জ্য পানির কারণে তাদের খামারের প্রায় ৮ লাখ টাকার মাছ মারা গেছে। এছাড়া কারখানার ভেতরে পানি ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় টানা ৭ দিন উৎপাদন বন্ধ রাখতে হয়েছে, এতে প্রায় ১০ হাজার ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।

কারখানার শ্রমিকরা জানান, দুর্গন্ধ এতটাই তীব্র যে সেখানে কাজ করা কঠিন হয়ে পড়েছে। উৎপাদন বন্ধ থাকায় ঈদের আগে অনেকেই বকেয়া বেতন পাননি।

এবি সোয়েটার কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা হুমাউনুর রহমান বলেন, ‘অপরিশোধিত বর্জ্য আমাদের পুকুরে গিয়ে মাছ মেরে ফেলছে এবং ফসলি জমিও নষ্ট করছে। একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি।’

স্থানীয়দের অভিযোগ, এ বর্জ্য পানি রূপসী, দক্ষিণ রূপসী ও খাদুনসহ আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং খোসপাঁচড়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে।

অভিযুক্ত কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তারাবো পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এবি সোয়েটার কারখানার পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএস/

  • রূপগঞ্জ
এ সম্পর্কিত আরও খবর
রূপগঞ্জে মাদকবিরোধী র‌্যালি
রূপগঞ্জে মাদকবিরোধী র‌্যালি
রূপগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
রূপগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 
রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 
রূপগঞ্জে রড দিয়ে পিটিয়ে নারীকে হত্যার অভিযোগ, দেবরসহ গ্রেপ্তার ৩
রূপগঞ্জে রড দিয়ে পিটিয়ে নারীকে হত্যার অভিযোগ, দেবরসহ গ্রেপ্তার ৩
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।