দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার উদয়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ এলাকার একটি হাওরে পরিদর্শনে যাচ্ছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। পথে উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি গাড়ি থেকে নেমে আসেন এবং বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘পড়াশোনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো ঠিক নয়। কে মন্ত্রী বা এমপি, এটা বড় বিষয় নয়। প্রয়োজন হলে আমরা নিজেরাই শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব।’
তিনি আরও বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ আগে জানালে আমি নিজেই সেখানে যেতাম। শিক্ষার্থীদের এভাবে ব্যবহার করা উচিত হয়নি।’ ভবিষ্যতে এমন ঘটনা না ঘটাতে শিক্ষকদের সতর্ক করেন তিনি।
এ বিষয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এমএস/