দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে সাফা নামের ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই রোগে গতকাল সায়ফাল নামের ৮ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে। ফলে দুইদিনে এই রোগে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সদর উপজেলার ধলোটিয়া এলাকা গ্রামের সাদ্দামের মেয়ে মারা যায়।
এখন পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২৩জন শিশু ভর্তি হয়েছে। এরমধ্যে গেল ২৪ ঘণ্টায় ৮জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। ফলে দিন দিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা।
তবে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তির হার বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার হাসপাতালে হামের জন্য নতুন আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
/অ