দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট শিব মন্দিরের পেছনের ঝোপ থেকে গাছটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়দের মতে, অজ্ঞাত কেউ ঝোপের ভেতরে গাঁজার গাছটি রোপণ করে। সময়ের সঙ্গে গাছটি বড় হয়ে ওঠে। পরে বিষয়টি নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছটি উদ্ধার করে থানা পুলিশ।
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) খন্দকার ফজলে রাব্বি বলেন, জেলা জুড়ে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই