দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিতলী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ওলিদের ছেলে মো. মকিম (৩৬) দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী মোছা. মর্জিনা খাতুনের (২৮) সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এরই জেরে ঘটনার দিন নিজ বাড়িতে স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে এলোপাতাড়িভাবে মাথার পেছনে, মুখ ও নাকে আঘাত করেন। এতে রক্তাক্ত অবস্থায় মর্জিনা খাতুনকে উদ্ধার করে স্বজনরা পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। পরে একই দিন দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে পালানোর সময় অভিযুক্ত স্বামী মো. মকিমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নিহত মর্জিনা খাতুন একই গ্রামের মশিউর রহমানের মেয়ে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/অ